মাধুর্য

 মাধুর্য

মাথুর দাস


মৌচাক

মৌ থাক,

বর খাক

বউ খাক,

স্বর হোক মিষ্টি ।

কর্কশ

গর বশ,

দাঁড় কাক

সব  যাক

দূর,   অনাসৃষ্টি !

চঞ্চল

মন চল্

চোখে চোখ

রোজ হোক

নব  শুভ  দৃষ্টি ।

সুর থাক

স্বর থাক,

গুন গুন

গান শুন্,

বেঁচে থাক কৃষ্টি ।





             *****

Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন