দেবদাস কুন্ডুর দুটি অনুকবিতা

 

অপেক্ষা 

দেবদাস কুণ্ডু

ধৈর্য ধরো, অপেক্ষা করো

শিশু গাছগুলি বেড়ে উঠুক
পাখির ছানা হয়ে উঠুক কোকিল কন্ঠ 
তোমার আদরের সন্তান বেড়ে উঠুক
হাঁটতে শিখুক, শিখুক হাসতে
দেখবে তোমার বাড়ির উঠোনে
নেমে এসেছে নিশুতি রাতের চাঁদ
ধূলোয় লুটোপুটি খাচ্ছে মহাকাশের নক্ষত্রেরা।

 
কবিতা - 2

ছবি
দেবদাস কুণ্ডু 


আমার নাতির অমলিন মুখে
আমি দেই অজস্র চুম্বন
পৃথিবী দেখে আর হাসে
বলে, এমন অপূর্ব ছবি
এর আগে আঁকেনি কোন শিল্পী।




 

Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন