ফুল বাগানে
ফুল বাগানে
বিজন মজুমদার
...........সেদিন ফুল বাগানে আমার পাশে হাঁটতে হাঁটতে
তুমি কি বলেছিলে ,
মনে পড়ে ,অনামিকা ?
বলেছিলে ,একটা ফুল তুলে আমার খোঁপায়
গুঁজে দাও না গো !
আনন্দে উদ্বেলিত আমি !
এই প্রথম কোন নারী আমার কাছে ফুল চাইল !
কত ফুল ফুটে আছে বাগানে !
সব ফুলই সুন্দর ,
কোনটা তুলি ?
একটা ফুল হাওয়ার তালে তালে
ডানে বায়ে দুলছিল !
ফুলটা মনে ধরলো ভীষণ !
হাত বাড়িয়ে তুলতে গিয়ে
থমকে গেলাম আমি !
এত সুন্দর কোমল ফুল
আমার কঠিন হাতের ছোঁয়ায় যদি ব্যথা পায় !
ওর জন্য তো চাই নরম হাতের পাতা !
আমি ফুল তুলছি না দেখে
অনামিকার ঠোঁট ফুলছে অভিমানে !
বলল সে ,আমায় ফুল দেবে না ?
আমি বলি --আমি তো পুরুষ
আমার কঠিন হাতের ছোঁয়ায়
ফুলের তো ক্ষতি হতে পারে !
তাই বলছি তোমায় অনামিকা ,
আজ না হয় তোমার কোমল হাতেই
তুলে নাও এই ফুল !
ফুল যেন অপেক্ষা করছিল এই সময়ের জন্যই !
আরও একবার ফুলটি আনন্দে নেচে উঠল ,
ছিন্ন হওয়ার বেদনায় নয়
এক কালো হরিণীর কালো চুলে
জায়গা পাবে বলে !!

Comments
Post a Comment