রক্ত ক্ষরণ
রক্ত ক্ষরণ
শ্যামল রায়
দেওয়াল ঘড়ির কাঁটা
কতবার ঘুরলে তবে
ভোরের পাখি জাগবে।
দিনের শেষে চাঁদ ,
হাসি মুখে আবার
বাগান জুড়ে থাকবে।
হাঁটতে হাঁটতে বেলা শেষ হলে
কখন ক্যানভাসের গায়ে রং তুলি জুটবে।
আরো কত কাল কত মন
ব্যথা আড়াল করে
শত শত রক্ত ক্ষরণ
গায়ে হলুদ মেখে ডাকবে ?

Comments
Post a Comment