দেখা এবং

 দেখা এবং

বর্ণজিৎ বর্মন 

গাছেরা দেখতে পায় না তবে 
ঝরনার মতো কাঁদে পূর্ণিমায় 

যে রাতে চোরা শিকারীরা 
রুপালি কুঠার হাতে বলে ,
        আজ এই ছয়ফুটি নিমটা

 
বিট অফিসার লবণ সরবত পান
          করে গরম থেকে বাঁচতে 
           ছলনার টাঁক তবু ফুটতে থাকে 

ছেলে-মেয়েদের পড়াশুনা হয় না ঘুষের টাকায় 

খাঁচার পায়রাও অচিন দেশে ফিরে গেছে 

আমি হেমন্তের দর্শক চোখে
      দেখি এবং গোধূলির শব্দে ঘুম আঁকি,                
তুমি বন্ধু জলের নদী পেরিয়ে এসো।




Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন