তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোজা ড্যাস

 



তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোজা ড্যাস

অভিজিৎ দাসকর্মকার 

বিলিতি মদের বদলে চোলাই খেয়েই দিন গ্যালো। তবুও অন্ধকারের ভিতর পরিচিত গান,এবং 
সিগারেটের খাপে সুস্বাদু বিড়ির বৃষ্টিচ্ছায়া ঘরকন্না 
      থার্ড পারসন সিঙ্গুলার এভিনিউ লেন ধরে অতি গামারশ্মির তীব্র বাণিজ্য অঞ্চল 
দাঁতক্যালানোর ফাঁকে ঘাবড়ে গিয়ে চাঁদ দেখছি বলা,আর কথাবার্তার মধ্যে তাঁতশিল্পের ডিভিশন তৈরি ____

টেক one [ ক্লাইমেক্স দৃশ্যের ইমিডিয়েট আগে ]
         ক্যামেরা প্যান। ক্লোজ-up নিঃশ্বাস।
বুকের ভূ-প্রকৃতিতে পর্ণমোচী উপকূল। 

খুব বেশি কাগজে মুচমুচে এবং মেদবহুল এলাকার খরব পড়া চলছে। 
ক্যামেরা সাজাও। উনি তোমার পেটে জাস্ট হাত বুলিয়ে একটা প্যাকেট দেবেন সাথে সুরভিত সেলফি।
সোজা হয়ে দাঁড়াও। আরও আছে। পাছায় নজর বুলিয়েছে এবার বরাদ্দের ৫০০ প্রদান।

টেক two [ শেষ অংক ], অ্যাকশন——

৫০ টাকার উত্তরীয়। সভাগৃহ বুক। ৩ মিনিটের আরাম। 
  তারপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোজা ড্যাস_____





Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন