পাদপূরণ

 পাদপূরণ   

  দীপঙ্কর সরকার


 হঠাৎ হঠাৎ শব্দ আসে আবার হারিয়ে ও যায়
 ব্যাঙ্কে লিঙ্ক না থাকার মতো । হাজারো মাথা
 খুঁড়ে ও স্মরণে আসে না সেই সব শব্দমালা --
  অন্য শব্দ বসিয়ে পাদপূরণ করতে হয় না-লেখা
  কবিতাটা শেষ হয় বটে, তখন ও মনটা খচ খচ
  করে কী লিখতে কী লিখে ফেললাম-- শিব গড়তে
  বাঁদরের মতো, কিম্বা শেষও হয় না কখনও,
  আদালতের মতো মুলতবি থাকে অর্ধ সমাপ্ত
 সেই না-লেখা কবিতা ।




Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন