মানববন্ধন

 মানববন্ধন

ডাঃ সঞ্জয় কুমার মল্লিক

নিজের জন্য শুধু নয়।
এ সভ্যতার জন্য,
সুস্থ সমাজের জন্য,
সুন্দর পৃথিবীর জন্য;
জোট তোমাকে বাঁধতেই হবে।
পাল্টে যাবে দেশ,সীমানার গন্ডি;কালের নিয়মে।
যদি চাও-
এ জীবন,পরিবার,পাড়া, গ্রাম যেমন ছিল ঠিক তেমনি রবে।

সুস্থ ফুসফুসে অক্সিজেনের অভাব দেখা দিলে
ভরে যাবে নিকোটিনে।
স্তব্ধ হয়ে যাবে হৃৎপিন্ড।
ক্যান্সার কেড়ে নেবে প্রাণ, না হয় ব্রঙ্কাইটিস দেবে কষ্ট।
গ্রামের প্রান্তে সুউচ্চ গাছে শুকুনেরা দেখ উঁকি দেয়।
মহানন্দে লাশ ছিঁড়ে খাবে বলে।

জেনে- বুঝে তা হতে দেওয়া যায় না।
এসো হাতে রাখো-মানবিকতার...
ভরে দেব চারিদিক সবুজে সবুজে।
বেড়া দিয়ে পাহারা দেব- হাতে হাত রেখে।
রচনা করব মানব শৃঙ্খল।
অফুরান অক্সিজেন-খাদ্যে বেঁচে থাকবে আমাদের
সু-সন্তানেরা।




Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন