এক মুগ্ধতা

 এক মুগ্ধতা


                  বভ্রুবাহন

যৌনতা শেষে শূন্য মনে হয়
সে নিঃস্ব শূন্যতায় কিছুই মনে হয় না
তবে তোমার ছুঁয়ে থাকা গাঢ় ঘুমের প্রগাঢ় শ্বাস শুনে অনুভব হয়
বিশ্বাস নামের এক সুবিশাল পর্বত যেন আমি
নীচে বয়ে যাচ্ছে ভরসার খরস্রোতা নদী আলুথালু বিবস্ত্রপ্রায়
রাত শেষ ক‍রে এল সব দাবি দাওয়া লোভ
আগামী সকাল যেন বহুপ্রাপ্তি যোগ

তবু শুধু বেঁচে থাক এই আধো আধো বাঁধো ভোর- প্রশ্ন নিরুত্তর
আর নদী-পাহাড়ে চাওয়াহীন চিরন্তন মুগ্ধতায়  তুমি-আমি আর্দ্র পরস্পর. 




Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন