পাখি জন্ম

 পাখি জন্ম 



 মৌসুমী মৌ 


মেঘেদের দলে জুটে দলছুট যে পাখির দল!

ইচ্ছের ডানা মেলে বহুদূরে উড়ে যাওয়া ছল... 
 
গাছেদের পাড়া ছেড়ে তাদের আজ আকাশেই ঘর …

ঘর যাকে পর করে, ভালোবাসা মস্ত  জাদুকর l

বৃষ্টি হয়তো জানে পাখিদের কান্নার রঙ !

জানলার সার্সিরা জলরঙে সেজেছে যেমন 

মেঘ হয়তো বোঝে অভিমান কতটা মিশেছে  ... 

পাখিদেরও জানা আছে ভালোবাসা জন্ম  ছোঁয়াচে…

ডানায় লেপ্টে তবু আদরের মিশুক পালক

উদাসীন গাছ জানে পাখিরা আসলে পলাতক …

ডানায় যন্ত্রনা তবু মনে মনে পাখি হতে চাওয়া

আকাশের গানে কোন বিবাগী সুর ছুঁয়ে যাওয়া !    
  
এভাবেই ছেড়ে যাওয়া পৃথিবীর নষ্ট রূপকথা   

বুকের গভীরে লেখা লুকোনো ডানার কবিতা ...





Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন