আঁকছি বসে

 আঁকছি বসে

শিবনাথ সিকদার

আঁকছি বসে নীল আকাশে 
শরৎ মেঘের ভেলা,
সাদা তুলোর রঙণ ভাসে
সারা মিঠেল বেলা।

নামছে কেমন রোদের ডানা
দিগন কোলে ভেসে,
পদ্ম-শালুক দুলছে নানা
দিঘল বুকে হেসে!

কুমোর ঘরের উঠান জুড়ে
তুলির চলাফেরা,
শিউলি তলার দিকটি মুড়ে
ভোমর বাঁধে ডেরা!

রূপমাখা দিন আঁকছি বসে
একা ঘরের দোরে,
ঠিক তখনই ঢাকি এসে
বাদ্যি শোনায় জোরে।


Comments

Popular posts from this blog

কোথা তুমি প্রাণধন

অনিন্দিতা