বৃষ্টি

বৃষ্টি

দেবদাস কুণ্ডু


গর্ভবতী নারীর মতো মেঘের চলাচল আকাশ জুড়ে। প্রসব বেদনার পর ভূমিষ্ট শিশুর মতো গর্ভবতী মেঘ থেকে ঝড়ে পড়ছে অঝোর বৃষ্টি।

         তারাশংকর ভাবছেন-
          এই রকম বৃষ্টিতে ভিজেছি কলেজ বান্ধবীকে নিয়ে ডায়মন্ড হারবার মোহনার মুখে। 
          স্ত্রীকে নিয়ে ভিজেছি দার্জিলিঙের পাহাড়ী  নির্জন পথে। 
            মেয়েকে নিয়ে ভিজে ভিজে বাড়ি ফিয়েছি স্কুল থেকে। 
             ছেলেবেলায় খোলা  উঠানো ভিজেছি ভাইবোন মিলে। তারপর হয়েছে জ্বর। বাবা মেরেছে। আবার ছুটে গিয়ে ডাক্তার এনেছে ডেকে। মা সারা রাত জলপ্টি।
              আজ কেউ নেই।
              জীবনের ধর্মই বুঝি এই যে, তুমি একদিন একা হবে। 
              
অন্যদিন কর্ম ব্যস্তাতায় তা খুব একটা মনে পড়ে না। বারান্দায় টিনের শেডের ওপর বৃষ্টি পড়ছে
ছুন্তট ঘোড়ার খুঁড়ের শব্দের মতো। 
                 বিরামহীন বৃষ্টিতে বারান্দায় বসে তারাশংকরের মন বিষন্ন হয়ে আছে। একা। একা মানুষ আজ তিনি। এক শূন্যতা বুকের মাঝে মেঘের মতো ঝুলে আছে। 
                   বৃষ্টিতে স্নান করছে নগ্ন পৃথিবী।সেদিকে চোঁখ রেখে, বসে থাকতে থাকতে 
  এক সময় তারাশংকরের চোখ ঝাঁপসা হয়ে আসে। সে বুঝতে পারে আর এক বৃষ্টি নামলো চোখে।



Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন