রোদের শরীর বৃষ্টি শরীর

 রোদের শরীর বৃষ্টি শরীর


একটা টানটান রোদের দিন 
একটা সকালে জমা হতে আসা শুভ ইচ্ছারা 
ময়দান ময় উত্তেজনার ফুলকি ধারা

একটা দিন বৃষ্টি টিপটিপ 
ভেজা ব্যালকনি ঘামের শরীর 
উষ্ণতা হীন ফাইল বন্দি পুরানো চিঠিরা 

আমি আর তুমি হাত ধরাধরি
হাত ধরাধরি 
আমি আর তুমি 
তুমি আর আমি

আমাদের শরীর ভাগ করে নেয় 
টানটান রোদ পুরনো চিঠিরা

আমরা হাত ধরাধরি 
আবার উষ্ণতা হীন ফাইল বন্দি পুরনো চিঠিরা
 
শীতের মিছিলে হাঁটতে হাঁটতে পেরিয়ে যাই
একটা আস্ত রোদের শরীর বৃষ্টি শরীর 
আমি আর তুমি 
তুমি আর আমি
হাত ধরাধরি... হাত ধরাধরি...

                                                -সাত্যকি।



Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন