খেঁদিদির প্রেম পত্র
খেঁদিদির প্রেম পত্র
অঞ্জলি দে নন্দী, মম
খেঁদিদি লিখেছে এক প্রেমপত্রর।
আমার হাতে দিয়ে বলল,
পৌঁছে দিয়ে আয় এটি তুই স্বত্বর!
আমার আমি তখন চলল।
দমে সাইকেলে প্যাটেল ঘুরিয়ে।
রাস্তার ধূলো উড়িয়ে।
গিয়ে দেখি-
এ কি?
খেঁদিদির প্রেমিকের বাড়িতে তালা ঝুলছে।
আর সেটা ধরে এক মাকড়সা দুলছে।
আমি খানিক ভেবে এদিকে ওদিকে তাকালাম।
তারপরে ফের উল্টোদিকে সাইকেল হাঁকালাম।
ফিরে এসে ফেরৎ দিলাম পত্রর।
বললাম, এই যে পত্রর তোর!
খেঁদিদি জিজ্ঞাসা করে,
এ ক্যামন কান্ড তোর?
চিঠি না দিয়েই তাকে
ফিরে এলি, বেশরম, কোথাকার!
আমি বলি রেগেমেগে,
তুই ভালোবেসেছিস যাকে,
সে তো তোকে ছেড়ে গিয়েছে ভেগে।
তুই হলি এক খালি ডাব্বা, বোকার।
খেঁদিদি কান্নায় ভেঙে পরে।
সাধ ছিল বধূ হয়ে যাবে পরে
ও প্রেমিক বরের ঘরে।
সবটাই ধোঁকা।
সত্যিই ও খুব বোকা!

Comments
Post a Comment