উৎসর্গ

 উৎসর্গ


সঞ্জীব সেন


ঘাসমাটি মাড়িয়ে চলে যাচ্ছে যে

ফুলছাপ শাড়ি,ভেজা স্নান-জলে

সদ্য জন্মানো  দুটো সাদা প্রজাপতি

ফুলগুলো সত্যি ভেবে পিছন পিছন ধায়,,


তখনই ফিরে এল কবিতা,,,,

রাইটার’স  ব্লক মানে কবিদের মনখারাপ,


ফিরে এসে  সেই তো অন্ধকার ঘর

মেস বাড়ি,

একটু আগে এক মৃত কবির কবরের পাশে

কাগজফুলের গাছ থেকে কয়েকটা ফুল

এনে টেবিলে রাখলাম,

আজ কোনো স্বীকারোক্তি নয়, অনুশোচনা নয় ,

কবিতাকে চুম্বন করলাম,

ওকে তো পাবো না কোনোদিন !


কাগজফুলগুলোয়  কেমন রোদ এসে পরেছে

আজ আর কোনো স্বীকারোক্তি নয় , অনুশোচনা নয়,

যে মেয়েকে পাবোনা কোনোদিন, তার নামেই এই কবিতা উৎসর্গ করব ভেবেছি।





 

Comments

Popular posts from this blog

অনিন্দিতা

কোথা তুমি প্রাণধন