কোথা তুমি প্রাণধন
কোথা তুমি প্রাণধন.. -----------/---------------- শ্যামাপ্রসাদ সরকার (১) 'মনপুর হতে আমার হারায়েছে মন/ কাহারে কহিব, কারে দোষ দিব/ নিলে কোন্ জন।...' এই গানটাই গুনগুন করতে করতে কাল রাতে লিখে সুর বসিয়েছেন নিজেই।শেষরাতে শয্যাত্যাগ করে রামনিধি ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালেন। আস্তে আস্তে অন্ধকার কেটে সূর্যোদয়ের এই নিভৃত ক্রম উন্মেষ মুহূর্তটি তাঁকে আজকাল বড় টানে। অথচ কদিন আগেও এই বৈরাগ্যের বদলে ঘরগৃহস্থালীতে একেবারে পূর্ণ ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রী মনোরমার চোখের সামনে তিনদিনের ভিতর ভেদবমিতে মৃত্যু হয়ে তাঁর এই খেলাঘরটির সবকিছু তছনছ করে দিয়ে গেছে। অথচ একদা নিজে বেলা করেই নিদ্রাভঙ্গে অভ্যস্ত ছিলেন। গৃহিণীর আদরযত্নে অভাবের সংসারটিও আনন্দময় ছিল। মনোরমার চলে যাওয়ায় অতিপরিচিত নিজের ঘরটিকেও আজকাল বড় শূন্য মনে হয়। এই অবস্থায় সঙ্গীত ছাড়া আর কিছুই তাঁর মনকে সান্ত্বনা দিতে অক্ষম। এরপর হাতমুখ ধুয়ে একটু গঙ্গার ধারটাতে এসে বসলেন। এত ভোরে স্নানার্থীদের আসা যাওয়া শুরু হয়েছে। জয় র...

Very nice drawing.keep it up..god bless you sona
ReplyDelete